Sylhet Today 24 PRINT

রাশিয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক |  ১২ জুন, ২০১৮

আর মাত্র দু'দিন পর ১৪ জুন শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এবারের মহাযজ্ঞ শুরুর ৫দিন আগে রাশিয়া বিশ্বকাপের থিম সং প্রকাশ করা হয়েছে।

একটু দেরিতে হলেও তিন গায়কের গাওয়া ‘লিভ ই আপ’ এর ছন্দে নাচছে বিশ্ব। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে প্রথমবারের মতো থিম সংয়ের প্রচলন ঘটে। এরপর সব বিশ্বকাপেই এসেছে থিম সং।

বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগেই থিম সং প্রকাশ করার রেওয়াজ থাকলেও এবার এসেছে একটু দেরিতেই। শুক্রবার প্রকাশ পাওয়া ইংরেজি ও স্প্যানিশ ভাষার ‘লিভ ইট আপ’ গানটি এবারের বিশ্বকাপের স্মরণিকা।

গানটি গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডপ্রাপ্ত হলিউড অভিনেতা উইল স্মিথ, মার্কিন গায়ক নিকি জ্যাম ও আলবেনিয়ান গায়ক ইরা ইসত্রাফি। বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যা আগে লুঝনিকি স্টেডিয়ামে এ থিম সংটি পরিবেশন করবেন শিল্পীরা।

বিশ্বকাপের স্মরণিকা হিসেবেই ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ দিয়ে অফিশিয়াল থিম সংয়ের প্রচলন করে ফিফা। স্প্যানিশ ভাষায় গাওয়া ‘এল রক দি মুন্দিয়াল’ গানটি সে বছর ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর থেকেই প্রতি বিশ্বকাপে একটি থিম সং প্রকাশ করে সংস্থাটি। শুধু তাই নয় অনেকে আবার অনানুষ্ঠানিকভাবেও বের করেন থিম সং। বিশেষ করে বেভারেজ কোম্পানি কোকাকোলাও থিম সং প্রকাশ করে বিশ্বকাপ উপলক্ষে।

১৯৯৮ সালে কোকাকোলার তৈরি করা থিম সং ‘লা কোপা দি লা ভিদা’ তুমুল জনপ্রিয়তা পায়। গানটি গেয়েছেন পপশিল্পী রিকি মার্টিন। সাধারণত বিশ্বকাপের উদ্বোধনী দিন কিংবা শেষ দিনে থিম সং পরিবেশন করা হয়।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন পিটবুল ও জেনিফার লোপেজ। গানটির শিরোনাম ছিল ‘ওলে ওলে’। তার আগের বছর ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন কলাম্বিয়ান তারকা শাকিরা। সেবারের বিশ্বকাপের থিম সংটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। গানটি হৃদয় ছুয়েছিলো সবার। ১৯৯৮ সালের বিশ্বকাপে রিকি মার্টিনের গানটিও মন জয় করেছিলো ফুটবলভক্তদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.