Sylhet Today 24 PRINT

ভাঙা ডিম থেকে বাদ যান নি নেইমারও!

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুন, ২০১৮

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল দল ইতোমধ্যেই রাশিয়া পৌঁছেছে। ইয়োগ স্পোর্টস স্টেডিয়ামে অনুশীলন করছেন নেইমাররা। প্রস্তুতি ম্যাচে জয় আর ফুটবলাররা দারুণ ছন্দে থাকায় ফুরফুরে পুরো শিবির। এরই মধ্যে খেলোয়াড়দের মাথায় ডিম ভাঙার এক ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।

না, ওটা কোন সমর্থকের নয়; এটা এক সতীর্থের জন্মদিনের আনন্দের ভাগাভাগি।

১২ জুন ছিল দলটির তারকা ফরোয়ার্ড ফিলিপে কৌটিনহোর জন্মদিন। শুভেচ্ছাপর্ব শেষে অনুশীলনের একটা সময়ে কৌটিনহোর মাথায় ডিম ভাঙেন নেইমার; দুধ আর ময়দাও মাখান তিনি।

এরপর নেইমারও এ উদযাপনের শিকার হন। পেছন থেকে তাকে জাপটে ধরেন মার্সেলো। এরপর তাকে মাটিতে ফেলে দেন তিনি। এরপর পিএসজি তারকার মাথায় ডিম ভাঙেন থিয়েগো সিলভা। এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.