Sylhet Today 24 PRINT

অবিশ্বাস্য: স্ট্রাইকারের শটে জাল ছিঁড়ে উড়ে গেলেন গোলকিপার (ভিডিও)

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৫

ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার গিভানিলদো ভেইরা দে সৌসা। চেহারা আর শক্তিতে এতটাই বলীয়ান তিনি, যা দেখে সতীর্থরা শখ করে নাম দিলেন হাল্ক। সেই থেকে বিশ্ব পরিচিতি হাল্ক নামেই। সিনেমার হাল্কের মতো দেখতে বিশালকায়ী সৌসারও যে হাল্কের মতো শক্তি রয়েছে সেই ছবিই ধরা পড়ল ফুটবল প্র্যাকটিসে।

জেনিত পিটার্সবার্গে যেখানে তিনি থাকেন সেখানকার একটি ফুটবল মাঠে তাঁর প্র্যাকটিস দেখে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। হাল্কের শটে রকেটের থেকেও বেশি গতি, যা উড়িয়ে নিয়ে যাচ্ছে গোলরক্ষককে।

প্র্যাকটিসে হাল্কের শটে জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন গোলরক্ষক। কোনো গল্পও কথা নয়। ভিডিও দেখেও এই অবিশ্বাস্য শটকে বিশ্বাস করতে চিমটি কাটতে হচ্ছে নিজের শরীরেই। যেটা দেখছি সেটা সত্যি তো? তেকাঠির জাল তো ছিঁড়লই, গোলরক্ষক প্রায় ৩ ফুট ওপরে উঠে উড়ে গিয়ে পড়লেন। সতীর্থরা অবাক হলেও হাল্ক নির্বিকার। হাত দেখিয়ে জানতে চাইলেন ঠিক আছো বন্ধু?

গোলরক্ষকের কোনো ক্ষতি হয়নি বলেই জানিয়েছে হাল্কের ক্লাব। তবে হঠাৎ এমন প্র্যাকটিসের ভিডিও কেন সোশ্যাল মিডিয়াগুলোতে দেওয়া হলো? বিশেষজ্ঞরা মনে করছেন হাল্কের বিপরীতে যে গোলরক্ষকরা খেলবেন তাদের মনে ভীতি তৈরি করতেই এই প্রস্তুতি। জি নিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.