Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার সাথে জয়েরও পছন্দ ব্রাজিল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৮

শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। ফুটবল খেলা কেন্দ্র করে জার্সি, পতাকা ও খেলা দেখা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উল্লাসের শেষ নেই। সাধারণ মানুষের মতো ফুটবল উন্মাদনায় মেতেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

নানান জনের নানারকম পছন্দ-অপছন্দ থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়’র পছন্দের দল ৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ফুটবল বিশ্বকাপে তারকা দল হিসেবে জনপ্রিয় ব্রাজিলকেই সমর্থন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার এই পছন্দের দলকে সমর্থন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (১৪ জুন) থেকে শুরু হওয়া এই বিশ্বকাপে ব্রাজিল ৬ষ্ঠ বারের মত বিশ্বকাপ জয়ী দল হবার আশা নিয়েই নামছে মাঠে। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে রাত ১২টায় মাঠে নামার মধ্যে দিয়ে শুরু হবে শেখ হাসিনা এবং জয়ের বিশ্বকাপ জয়ের উৎকণ্ঠা।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.