Sylhet Today 24 PRINT

রোনালদোর জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৮

স্পেনের বিপক্ষে এর আগে আরও চার ম্যাচে মাঠে নেমেছন পর্তুগিজ যুবরাজ। কিন্তু সেই চার দেখায় একবারও লা রোজাদের জালে বল পাঠানে পারেননি রোনালদো। অথচ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে প্রথমার্ধটা নিজেদের করে নিয়েছে পর্তুগাল।

প্রথমে চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন রোনালদো। এরপর ২৪ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরায় স্পেন স্টাইকার ডিয়েগো কস্তা।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে আবার রোনালদো শো। ৪৪ মিনিটের মাথায় স্পেন গোলরক্ষক ডি গিয়া সোজাসুজি বল মারেন রোনালদো। কিন্তু গতির কাছে হার মানে এই গোলরক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.