স্পোর্টস ডেস্ক | ১৯ জুন, ২০১৮
ইংল্যান্ডের সবচেয়ে সম্ভাবনাময় দল বলা হচ্ছে এবারের বিশ্বকাপের স্কোয়াডকে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে দু্র্দান্ত পারফর্ম করে আসা ‘থ্রি লায়ন্স’কে ঘিরে ইংলিশদের স্বপ্নটাও বড়। সেই স্বপ্নের শুরুটা হলো তাদের দারুণ। যোগ করা সময়ে হ্যারি কেনের জোড়া গোলে তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড।
চমৎকার শুরু কাজে লাগিয়ে দ্রুতই লিড নেয় ইংলিশরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন ডেলে আলি, জেসে লিংগার্ড, হ্যারি কেনরা। ১১ মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়কের আর্মব্যান্ড পরা কেন।
তবে পরে হ্যারি কেন ঝড়ের গতিটা ধরে রাখতে পারেননি ইংলিশরা। গোল হজম করে এর মাশুল গুণতে হয় তাদের। সফল স্পট কিকে ইংল্যান্ড জালে বল জড়ান ফারজানি সাশি। ৩৩ মিনিটে ডি বক্সে ফাখরেদ্দীন বেন ইউসেফকে ফাউল করেন কাইল ওয়াকার। এতে পেনাল্টি পায় তিউনিশিয়া। তা থেকে গোল করতে মোটেও ভুল করেননি সাশি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেনের হেডে নাটকীয় জয় পায় ইংল্যান্ড।