Sylhet Today 24 PRINT

ভিএআর ব্যবহারের ব্যাখ্যা চাইল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে ভিডিও রিভিউ নিয়ে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে যাওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে কিভাবে ভিএআর ব্যবহৃত হয়েছে তা জানতে চেয়েছে তারা।

সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, “দুটি ঘটনায়… রেফারির ভুল পরিষ্কার। ভিএআর বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা করার মতো সিদ্ধান্ত ছিল ‍দুটিই।”

ব্রাজিল জানতে চেয়েছে, ঘটনা দুটি রিভিউ করা হয়েছিল কিনা এবং করা হলে কোন ভিডিও ও অডিও ফুটেজ কাজে লাগানো হয়েছিল।

প্রথমটি হলো, সুইজারল্যান্ডকে হেডে সমতা ফেরানো গোল এনে দেওয়ার আগে মিরান্দাকা স্টিভেন সুবারের ধাক্কা দেওয়া।

দ্বিতীয়টি হলো ডি-বক্সের মধ্যে ব্রাজিলের গাব্রিয়েল জেসুসকে ট্যাকলের ঘটনায় রেফারির পেনাল্টি না দেওয়া, যা ফাউল বলে দাবি করেছে ব্রাজিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.