Sylhet Today 24 PRINT

নতুন উচ্চতায় ওয়ানডের দলীয় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৮

আগের রেকর্ডটিও তাদের ছিল। এবার পূর্বেকার রেকর্ড ভেঙে ওয়ানডেতে দলীয় রানকে নতুন উচ্চতায় তুলল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড গড়েছে ইংলিশরা।

ট্রেন্ট ব্রিজে জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলসের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে এই পাহাড়সম রান করে ইংলিশরা। তবে এর আগে ৪৪৪ রান করে আগের বিশ্ব রেকর্ডটিও ছিল ইংলিশদের।

মঙ্গলবার (১৯ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলসের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮১ রান সংগ্রহ করে নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ড।

২০১৬ সালের আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে ৪৪৪ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছিল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি। দুই বছরের ব্যবধানে সেই মর্গানের নেতৃত্বেই আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইংলিশরা।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছে ইংল্যান্ড।

ওয়ানডে ক্রিকেট এই প্রথম দেখল সাড়ে চারশ ছাড়ানো স্কোর। ২০১৬ সালে এই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৪৪৪ রান ছিল ওয়ানডের আগের সর্বোচ্চ রানের রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। ওপেনার জেসন রয় ও অধিনায়ক ওয়েন মর্গ্যানও খেলেছেন খুনে দুটি ইনিংস।

এক সময় ইংল্যান্ডের ৫০০ রান করাকেও অসম্ভব মনে হচ্ছিল না। তবে শেষ তিন ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬(রয় ৮২, বেয়ারস্টো ১৩৯, হেলস ১৪৭, বাটলার ১১, মর্গ্যান ৬৭, মইন ১১, রুট ; স্ট্যানলেক ০/৭৪, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০, ম্যাক্সওয়েল ০/২১, স্টয়নিস ০/৮৫, ফিঞ্চ ০/৭, শর্ট ০/২৩)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.