Sylhet Today 24 PRINT

অবশেষে মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০১৮

ছবি: ডেইলি স্টার

অবশেষে একদিনের মধ্যেই এশিয়া কাপ জয়ী জাতীয় নারী ক্রিকেট দলের কপালে জুটেছে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস।

মঙ্গলবার (১৯ জুন) সিলেটটুডেসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে নারী ক্রিকেটারদের লোকাল বাসে যাতায়াতের খবর প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

তাই বুধবার (২০ জুন) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের জন্য নারী ক্রিকেটাররা লোকাল বাসে গেলেও ফেরার সময় শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস পেয়েছেন বলে জানান বিসিবি’র চট্টগ্রাম ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারি খান।

এদিকে ফজলে বারি খান আরো জানান, সফর সংক্ষিপ্ত করে বিকেলেই নারী ক্রিকেট দলের সদস্যদের চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সেখানে যোগ দিতে সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.