Sylhet Today 24 PRINT

সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুন, ২০১৮

কালিনিনগ্রাদে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ৫ মিনিটে সার্বিয়াকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। ৫২ মিনিটে সুইসদের সমতায় ফেরান গ্রানিত জাকা। ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন শাকিরি।

জেরদান শাকিরি গোলটা না পেলে একটু অপূর্ণতা থেকে যেত কালিনিনগ্রাদে। পুরো ম্যাচে কী দুর্দান্তই না খেললেন সুইস মিডফিল্ডার। মাঝমাঠ সামলালেন, বল বানিয়ে দিলেন সতীর্থদের। কখনো নিজেই আক্রমণ করলেন। প্রয়োজনে নিচেও নেমে এলেন। পুরোটো মাঠ জুড়ে খেলা শাকিরি রঙে রঙে রাঙিয়ে দিলেন একেবারে শেষ মুহূর্তে। ৯০ মিনিটে তাঁর গোলেই জিতল সুইজারল্যান্ড।

এই জয়ে সুইসদের পয়েন্ট হলো ব্রাজিলের সমান। দুই দলেরই পয়েন্ট এখন ৪। ২৭ জুন ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া তিন দলকেই নামতে হবে দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.