স্পোর্টস ডেস্ক | ২৩ জুন, ২০১৮
১৪ জুন রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠার পর থেকেই রেকর্ড করেছে চলেছে চলমান বিশ্বকাপ। এখন পর্যন্ত টানা ২৭ ম্যাচে গোল ছাড়া কোন ম্যাচেই সমাপ্ত হয়নি। যা ১৯৫৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের টানা ২৬ ম্যাচে গোল হওয়ার রেকর্ড ছাড়িয়ে গেল।
দীর্ঘ ৬৪ বছর পর রাশিয়া বিশ্বকাপে এমন রেকর্ড ঘটলো। ১৯৫৪ সালে পর ১৫টা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে কোন না কোন ম্যাচ গোল শূন্য ভাবে ড্র হয়েছে। কিন্তু এ বিশ্বকাপের কোনো ম্যাচই গোল শূন্য হয়নি। অর্থাৎ সব ম্যাচেই গোল হয়েছে। কমপক্ষে ১-০ হলেও গোলের দেখা পেয়েছে দলগুলো।
চলতি রাশিয়া বিশ্বকাপে টানা ২৭ ম্যাচে গোল হয়েছে। শনিবার (২৩ জুন) স্পার্টাক স্টেডিয়ামে বেলজিয়াম ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচে হ্যাজার্ডের পেনাল্টি কিকের মাধ্যমে এ রেকর্ড হয়। হ্যাজার্ড নিজেও তার নাম রেকর্ডবুকে তুলে নিলেন। খেলার ৬ মিনিটের মাথায় এ পেনাল্টি পায় বেলজিয়াম।
চলতি বিশ্বকাপের এটা তৃতীয় দ্রুততম গোল। রিয়ালমাদ্রিদই স্টার রোনালদো পেনাল্টি থেকে আদায় করেছিলেন প্রথমটি পর্তুগালের হয়ে (৪ মিনিট)।