Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া। এই ম্যাচে ঝুলে আছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া দল দুটির ভাগ্য।

ম্যাচের আগে নাইজেরিয়া কোচ গারনট রোহর মানসিক খেলায় এগিয়ে গেলেন। আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগের দিন সবাইকে অবাক করে শুরুর একাদশ ঘোষণা করে দেন।

এরপর আইসল্যান্ডের বিপক্ষে সমতার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে আর দল ঘোষণার ঝুঁকি নেননি কোচ। আর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে তো আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে বাতাসে নানা কথা ভাসছে। এরই মধ্যে নাইজেরিয়া কোচ তাদের দল ঘোষণা করে দিয়েছেন। হয়তো নাইজেরিয়া দল নিয়ে আর্জেন্টিনা দলকে একটু ব্যস্ত রাখার জন্য তাদের এই কৌশল।

নাইজেরিয়ার ঘোষিত দলে আছেন ইনজুরির কারণে মাঠে নামার অনিশ্চয়তায় থাকা ওবি মিকেল। গোলবার সামলাবেন দেপোর্তিভো লা করুনার গোলরক্ষক ফ্রান্সিস উজোহ। মাঠে থাকবেন ভিক্টর মোজেস। আর নাইজেরিয়ার আক্রমণের নেতৃত্ব দেবেন দেশটির সর্বোচ্চ গোলদাতা আহমেদ মুসা।

নাইজেরিয়ার একাদশ:
উজোহ, বালোগান, ট্রস্ট একন, ওমেরু, ভিক্টর মোজেস, ওবি মিকেল, এনডিডি, এতোবো, ইয়োদু, ইহিনাচো, আহমেদ মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.