Sylhet Today 24 PRINT

ডেনমার্কের হার ও নিজেদের জয় চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

সি গ্রুপের দলগুলো আজ মাঠে নামবে রাত ৮টায়। অস্ট্রেলিয়া ও পেরুর পাশাপাশি অপর ম্যাচে লড়বে ফ্রান্স ও ডেনমার্ক।

যদিও পেরুর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত, তারপরও শেষ ম্যাচে সান্ত্বনামূলক জয় চাইবে তারা। কিন্তু অস্ট্রেলিয়ার জন্যে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরও। এ জন্য পেরুকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অপর ম্যাচ ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের দিকে। ডেনমার্ক ড্র করলেও পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে। সেক্ষেত্রে ডেনমার্কের হারই অস্ট্রেলিয়ার কাম্য।

ফ্রান্সের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলেও গ্রুপের অপর দল ও চ্যাম্পিয়ন-রানার আপ নির্ধারণ হবে আজ। নিজেদের জয় নিশ্চিত করে ডেনমার্কের হারের প্রত্যাশায় থাকতে হবে ক্যাঙ্গারুদের। শুধু তাই নয়, গোল ব্যবধানও তাদের পক্ষে থাকতে হবে তখন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.