স্পোর্টস ডেস্ক | ২৭ জুন, ২০১৮
আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে জয় নিয়েই মাঠ ছাড়ে নীল-সাদা জার্সিধারীদরা।
নাইজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে এলএম১০ এর দুর্দান্ত গোলের পর সেই আনন্দে যেন আত্মহারা হয়ে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। দু’হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করতে দেখা যায় ৮৬’র বিশ্বকাপজয়ী এই গ্রেটকে।