যেভাবে নকআউট পর্বে যাবে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | ২৭ জুন, ২০১৮
ই গ্রুপের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া এবং কোস্টা রিকা-সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় রাত ১২টায় একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল; একই ফল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সার্বিয়া। গ্রুপে প্রথম দুই ম্যাচ হেরে কোন পয়েন্ট অর্জন করতে পারে নি কোস্টা রিকা।
গ্রুপের এমন অবস্থায় কোস্টা রিকা ছাড়া বাকি তিন দলেরই সুযোগ রয়েছে নকআউট পর্বে যাওয়ার।
নকআউট পর্বে ওঠার সমীকরণ
- ব্রাজিল সার্বিয়াকে হারালে সুইজারল্যান্ডকে সঙ্গী করে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
- সার্বিয়ার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ব্রাজিল।
- দ্বিতীয় রাউন্ডে উঠতে সুইজারল্যান্ডেরও মাত্র ১ পয়েন্ট দরকার।
- ব্রাজিলকে হারালে দ্বিতীয় রাউন্ডে উঠবে সার্বিয়া। ড্র করেও সার্বরা নকআউট পর্বে যেতে পারে, যদি সুইজারল্যান্ড কোস্টারিকার কাছে একাধিক গোলের ব্যবধানে হারে।
- ব্রাজিল যদি সার্বিয়ার কাছে হারে এবং সুইসরা কোস্টারিকা ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পায়, তাহলে বিদায় নেবেন নেইমাররা।
- ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলই হারলে গোল পার্থক্যে কিংবা মোট গোলের হিসাবে নির্ধারিত হবে কারা বাদ পড়বে। এতেও আলাদা করা না গেলে ফেয়ার প্লে পয়েন্ট ও সর্বশেষ আশ্রয় টস।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.