Sylhet Today 24 PRINT

জার্মানির নকআউট পর্বে যাওয়ার সমীকরণ

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

এফ গ্রুপের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকো-সুইডেন।

বাংলাদেশ সময় রাত ৮টায় একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

দুই জয় থেকে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো; সমান এক জয় থেকে তিন পয়েন্ট রয়েছে জার্মানি ও সুইডেনের। যদিও গোল ব্যবধানে এগিয়ে আছে জার্মানি। আর দুই ম্যাচ থেকে কোন পয়েন্ট পায় নি দক্ষিণ কোরিয়া।

গ্রুপের এমন অবস্থায় চার দলেরই সুযোগ রয়েছে নকআউট পর্বে যাওয়ার, যদিও দক্ষিণ কোরিয়ার সুযোগটা ক্ষীণ।

মেক্সিকো: সুইডেনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন।

সুইডেন: মেক্সিকোকে হারালে আর জার্মানি জিততে না পারলে তারাই যাবে শেষ ষোলোতে।

জার্মানি: সুইডেনের ঠিক উল্টো। দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে এবং মেক্সিকো যেন কোনোভাবে সুইডেনের কাছে না হারে, সে আশা করবে।

জার্মানি ও সুইডেন দুই দলই যদি ড্র করে, তাহলে যার গোল বেশি সে যাবে। আর সেখানেও যদি তফাত করা না যায়, তবে হেড টু হেডে এগিয়ে থাকার জন্য জার্মানি চলে যাবে দ্বিতীয় পর্বে।

দক্ষিণ কোরিয়া: অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং আশা করবে সুইডেন মেক্সিকোর কাছে হেরে যাবে। সেই সঙ্গে গোল ব্যবধানে সুইডেন ও মেক্সিকোর চেয়ে এগিয়ে থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.