Sylhet Today 24 PRINT

টাইগাররা এবার গণভবনে ডাক পাচ্ছেন

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৫

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বিজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের গণভবনে ডেকে অভিনন্দিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জন্য খুব শিগগিরই তাদের গণভবনে ডাকা হবে বলে সোমবার সংসদে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি অসুস্থতার কারণে টাইগারদের সিরিজ জয়ের মুহূর্তে মাঠে থাকতে না পেরে এ সময় আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট নিয়ে আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে।

আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। কিন্তু আমার খুব আশা ছিলো ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেব।

তবে খুব শীঘ্রই আমি প্লেয়ারদের ডাকবো। ভারতের সঙ্গে সিরিজ জয় করায়  তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.