Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে হলুদ কার্ডের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

ম্যাচ শুরু হওয়ার মাত্র ১৩ সেকেন্ডেই হলুদ কার্ড দেখে রেকর্ড বইয়ে নাম লেখালেন মেক্সিকোর হেসাস গাইয়ারদো। সুইডেনের ওলা টোইভোনেনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।

লজ্জার এই রেকর্ডটা নিশ্চয়ই চাননি মেক্সিকান এ ডিফেন্ডার। সুইডেনের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাজে ট্যাকল করেন গায়ার্দো। ওলা থোইভোলেনকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন এই ডিফেন্ডার। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজানোর সঙ্গে হলুদ কার্ড দেখান গায়ার্দোকে, ম্যাচ ঘড়িতে সময় পেরিয়েছে তখন মোটে ১৩ সেকেন্ড।

তাতেই বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হলুদ কার্ডের রেকর্ড গড়েন তিনি। ২০১৮ সালের এই রেকর্ড ভেঙেছে ৩২ বছরের আগের রেকর্ড।
১৯৮৬ সালের বিশ্বকাপে উরুগুয়ের হোসে আলবের্তো বাতিস্তা ৫৪ সেকেন্ডে হলুদ কার্ড দেখে গড়েছিলেন আগের দ্রুততম কার্ডের রেকর্ডটি। সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের হারের ম্যাচে মেক্সিকান এই ডিফেন্ডার রেকর্ডটা নতুন করে লিখলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.