Sylhet Today 24 PRINT

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

ব্লেরিম জেমাইলির ৩১ মিনিটের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো সুইজারল্যান্ড।

মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল কোস্টা রিকার। তবে খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে গোল খেয়ে বসে মধ্য আমেরিকার দেশটি।

ডান দিক থেকে আক্রমণে ওঠা ইউভেন্তুস ডিফেন্ডার স্টেফান লিশ্টস্টাইনারের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে ছয় গজ বক্সের মুখে বাড়ান ফরোয়ার্ড ব্রিল এমবোলো আর জোরালো শটে বল জালে পাঠান মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.