Sylhet Today 24 PRINT

ম্যারাডোনাকে ‘শান্তি’ দেওয়ায় মাশরাফির ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

মাশরাফি আর্জেন্টিনার 'পাগল' ভক্ত, সে খবর সবার জানা। তার পরিবারে আরও দুই ক্ষুদে ভক্ত আছে আর্জেন্টিনার। হুমায়রা মুর্তজা এবং সাহেল মুর্তজা। নাইজেরিয়ার বিপক্ষে মেসিদের বাঁচা-মরার লড়ায়ের সাক্ষী হতে এদিন বাবার সঙ্গে তারও বসেছিলো টিভির সামনে।

বাবা মাশরাফির নায়ক ম্যারাডোনা আর প্রজন্ম ব্যবধানে হুমায়রা-সাহেলের হিরো মেসি। ম্যাশ শুরু আগে দুই সন্তানকে নিয়ে খেলা দেখতে বসেছিলেন ম্যাশ। ফ্রেমবন্দ্বী করে রেখেছেন সেই মুহূর্তকেও। ফেসবুকে সেই ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন' ‘ওরা মেসি, আমি ম্যারাডোনা। জেনারেশন, কিছু করার নাই। তবে সবাই আর্জেন্টিনা।’

ম্যাচের পুরো সময়জুড়ে গ্যালারিতে ম্যারাডোনাকে দেখা গেছে বহুরূপে। কখনও উত্তেজিত, কখনও শঙ্কিত কখনও বা আনন্দে উদ্বেলিত। এদিন ম্যারাডোনাকে আনন্দ দেয়ায় মেসিদের ধন্যবাদ জানান মাশরাফি।

‘পৃথিবীর একজন খেলোয়াড়কে দেখলে আমার আবেগ উথলিয়ে আসে। কেন, জানি না। সে না খেললেও মনে হয় না খেলছে না, আর্জেন্টাইন খেলোয়াড়দের ধন্যবাদ, আমার গুরুকে শান্তিতে একটা রাত ঘুমাতে দেওয়ার জন্য। গুরু আজ তুমি মন খুলে খাও, তোমার মতো খেলোয়াড় আমি দেখিনি। দেখতে চাইও না।’

ম্যারাডোনাকে নিয়ে যত বিতর্ক হোক, তাঁর প্রতি মাশরাফির ভালো লাগায় এতটুকু মরচে পড়ে না। অকপটেই বলেন, ‘আসলে আমি ফুটবল বলতে বুঝি একজনই—ডিয়েগো। সে যতই বিতর্কিত হোক, একজন পাক্কা সৈনিক, কি খেলোয়াড়, কি কোচ, বা একজন দর্শক হিসেবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.