Sylhet Today 24 PRINT

হাসপাতালে মার্সেলো

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্সেলো। সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে খেলার ৯ মিনিটে তিনি ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ থেকে বিদায় নেন। তার বদলে খেলতে নামেন ফিলিপ লুইস।

এসময় তিনি কাঁদতে থাকেন। এক পর্যায়ে জার্সি টেনে মুখ ঢাকেন এ তারকা ডিফেন্ডার।

তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনও অস্পষ্ট।

ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পেলের উত্তরসূরিরা। খেলায় পাওলিনহো ও থিয়াগো সিলভা একটি করে গোল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.