নিজস্ব প্রতিবেদক | ২৮ জুন, ২০১৮
সিলেটের ক্রীড়াঙ্গনের তিনি পরিচিত। দেশের ফুটবলেরও অন্যতম শীর্ষ কর্মকর্তা। তিনি মাহিউদ্দিন সেলিম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম ব্রাজিলের সমর্থক।
খেলা দেখতে এখন রাশিয়ায় অবস্থান করছেন সেলিম। বুধবার সার্বিয়ার সাথে ব্রাজিলের খেলা দেখতে হাজির হয়েছিলেন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে। পরনে প্রিয় দলের জার্সি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্টেডিয়াম থেকে একটি ছবি পোস্ট করেছেন মাহি সেলিম। সে ছবিতে দেখা যায়, তার হাতে একটি কাগজের মধ্যে ইংরেজিতে লিখা রয়েছে ‘ভিভা ব্রাজিল/সিলেট, বাংলাদেশ’।