Sylhet Today 24 PRINT

শেষ ষোলো নিশ্চিত করতে পোল্যান্ডের মুখোমুখি জাপান

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে জাপান ও সেনেগাল। গ্রুপ এইচে পোল্যান্ডের সাথে ড্র করলেও শেষ ষোল নিশ্চিত হবে জাপানের। হারলেও থাকবে নক আউটে খেলার সুযোগ। তবে অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। আরেক ম্যাচে শেষ ষোল নিশ্চিত করতে হলে কলম্বিয়ার বিপক্ষে জিততেই হবে সেনেগালকে।

গ্রুপ এইচ থেকে কারা খেলবে শেষ ষোলতে এমন প্রশ্ন জাগতেই পারে ভক্ত সমর্থকদের মনে। পোল্যান্ড বাদে বাকি তিন দলেরই রয়েছে নক আউট পর্বে খেলার সম্ভাবনা। তবে কারা খেলবে নক আউটে সেটা জানতে অপেক্ষা করতে হবে জাপান-পোল্যান্ড এবং সেনেগাল ও কলম্বিয়ার ম্যাচের ফলাফল পর্যন্ত।

ভালগোগ্রাদে পোল্যান্ডের বিপক্ষে জাপান জয় পেলে তো নকআউট পর্বে যাবেই, ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত। যদি পোলিশদের সাথে জাপান হেরে যায় সেক্ষেত্রে সেনেগাল ও কলম্বিয়ার ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে জাপানিদের। তবে সমীকরণ যাই হোক না কেন ম্যাচ জিতেই মাঠ ছাড়ার লক্ষ্য জাপানের।

অন্যদিকে এই বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি  লেভানদোস্কির পোল্যান্ড। দলকে জিতিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে হলে ছন্দে ফিরতে হবে তাকে। তবে ম্যাচ জিতলেও দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ থাকছে না পোল্যান্ডের।

এদিকে সামারা অ্যারিনায় গ্রুপের আরেক ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থাকা কলম্বিয়া কোনভাবে সেনেগালের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে দ্বিতীয় পর্বে খেলার টিকেট।

অন্যদিকে নক আউট পর্বে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে সেনেগাল। ড্র’ করলেও  নক আউট পর্বে উঠে যাবে তারা। তবে কলম্বিয়ার সাথে এ্যাটাকিং ফুটবলই খেতে চায় লিভার পুল তারকা সাদিও মানির দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.