স্পোর্টস ডেস্ক | ২৮ জুন, ২০১৮
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের আজই শেষ হবে। আর এমনই দিনে নিরুত্তাপ ম্যাচে মুখোমুখি হবে তিউনিশিয়া ও পানামা। সারানস্কের মারদোভিয়া অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায়।
গ্রুপপর্বের শেষদিকে এসে সবগুলো গ্রুপেই চলছে শীর্ষ ষোলোর হিসেব নিকেশ। নানান সমীকরণ মেলাতে হচ্ছে দলগুলোকে। তবে তিউনিশিয়া-পানামা ম্যাচটিই হয়তো চলতি বিশ্বকাপের একমাত্র ম্যাচ যেখানে কোন সমীকরণের বালাই নেই। দুটি দল আগেই বাদ পড়েছে সেরা ষোলোর লড়াই থেকে। গ্রুপ 'জি' থেকে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংল্যান্ড ও বেলজিয়াম।
নিজেদের দুই ম্যাচে ইংল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে হেরেছে তিউনিশিয়া। দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হারতে হয়েছে পানামাকেও। তবে বেলজিয়ামের সঙ্গে ৩ গোলের পর ইংল্যান্ডের বিপক্ষে ৬ গোল হজম করতে হয়েছে পানামাকে। শেষ ম্যাচটিতে সান্ত্বনার জয় নিয়ে নিশ্চয়ই বিশ্বকাপ শেষ করতে চাইবে দুই দল।