Sylhet Today 24 PRINT

সান্ত্বনার জয় তিউনিসিয়ার

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৮

পানামার বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে তিউনিসিয়া।

মরডোভিয়া অ্যারেনায় ম্যাচে পানামাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘জি’ থেকে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে তিউনিসিয়া। দুই হার ও এক জয়ে তিন পয়েন্ট অর্জন তাদের। আর সবগুলো ম্যাচ হারায় পানামার অর্জন শূন্য!

একই গ্রুপে বেলজিয়াম ও ইংল্যান্ড আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। নিতান্ত গুরুত্বহীন হলেও পানামা-তিউনিসিয়া ম্যাচেই বিশ্বকাপের ২৫০০ ও আত্মঘাতী ৫০তম গোল দেখল ফুটবল বিশ্ব।

বুধবারই ১৯৯৮ বিশ্বকাপের ৬ আত্মঘাতী গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল রাশিয়া বিশ্বকাপ। বৃহস্পতিবার সেই রেকর্ডকে আরও একধাপ এগিয়ে দেন ইয়াসিন মেরিয়াহ। লুইস রদ্রিগেজের শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে সংখ্যাটা ৯-এ নিয়ে ঠেকান তিউনিসিয়া ডিফেন্ডার! আর বিশ্বকাপের ইতিহাসে যা ৫০তম।

বিরতি থেকে ফিরেই গোলটা শোধ করে তিউনিসিয়া। ওয়াহবি খাজরির পাসে গোলে ৫১ মিনিটে সমতা ফেরান ফখরদিন বেন ইউসুফ। বিশ্বকাপের ইতিহাসে ২৫০০ গোলটিও পূর্ণ হয় ইউসুফের এই গোলে।

৬৬ মিনিটে নিজে গোল করেন খাজরি। সেই গোলেই ম্যাচ জয়ী হয় তিউনিসিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.