Sylhet Today 24 PRINT

রোনালদোকে আটকাতে যে পরিকল্পনা উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৮

নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উরুগুয়ে। শনিবার বাংলাদেশ সময় রাত বারোটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকাতে পরিকল্পনা করছে উরুগুয়ে। বিশ্বকাপে পর্তুগালের খেলোয়াড়দের কাছ থেকে আসা পাঁচ গোলের চারটিই করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

উরুগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস ভেকিনো রোনালদোকে নিয়ে তাদের পরিকল্পনা বলতে গিয়ে জানান, ‘প্রতিপক্ষ দলে যখন কোনো ফ্রিকিক নেওয়ার ওস্তাদ থাকবে, তখন স্বভাবতই যতটা সম্ভব ফাউল থেকে বিরত থাকার পরিকল্পনা থাকবে আপনার। আর রোনালদোর ফ্রিকিক মানেই ভয়াবহ কিছু। তাই আমরা যথাসম্ভব ফাউল করা থেকে বিরত থাকব।’

স্পেনের বিপক্ষে ফ্রিকিক থেকে গোল করে রাশিয়া বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো। তাই রোনালদো যেন ডি-বক্সের আশপাশ থেকে ফ্রিকিক নিতে না পারেন, সেই পরিকল্পনা করছেন উরুগুইয়ান ফুটবলাররা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ে তাই বেশ সতর্ক। আর যা-ই হোক, ডি–বক্সের আশপাশ থেকে রোনালদো যেন ফ্রিকিক নিতে না পারেন, তা নিয়েই তাদের ভাবনা।

ফলে শেষ আটে পা রাখতে রোনালদোর লাগামটা আগে টেনে ধরে রাখা চাই কাভানিদের। বিশেষ করে, ডি–বক্সের আশপাশ থেকে রোনালদো যেন ফ্রিকিক নিতে না পারেন, সে জন্য মাঠে বেশ সতর্ক থাকবেন উরুগুইয়ান ফুটবলাররা। সতর্ক বলতে ডি–বক্সের সামনে সহজে ফাউল করবেন না তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.