Sylhet Today 24 PRINT

সমতায় শেষ প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৮

শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ ষোলোর প্রথম ম্যাচে লড়ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এ ম্যাচে যে জিতবে সেই কোয়ার্টারে উঠে যাবে। আর যে হারবে তার গন্তব্য হবে বাড়ি। এমন সমীকরণের ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

এমন সমীকরণের ম্যাচে কাজান এরিনায় মুখোমুখি হয় দুদল। আক্রমণাত্মক শুরু করে ফ্রান্স। সূচনালগ্ন থেকেই একের পর আক্রমণে ওঠে ফরাসিরা। তারা প্রথম সুযোগ পায় ৭ মিনিটে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেন আঁতোয়া গ্রিজম্যান। তবে তার দুর্দান্ত শটটি গোলবারে লেগে ফেরত আসে।

১০ মিনিটে আবার আক্রমণে ওঠে ফ্রান্স। এবার আর বিমুখ হতে হয়নি তাদের। ক্ষিপ্রগতির কিলিয়ান এমবাপ্পেকে ডি বক্সে ফাউল করেন মর্কোস রোহো। ফলে পেনাল্টির বাশিঁ বাজান রেফারি। তা থেকে গোল করতে মোটেও ভুল করেননি গ্রিজম্যান। এতে ১-০ গোলে এগিয়ে যায় ’৯৮ চ্যাম্পিয়নরা।

পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় আর্জেন্টিনা। এতে খেলা ওপেন হয়ে যায়। ফলে আরও আক্রমণে ওঠার সুযোগ পায় ফ্রান্স। ১৯ মিনিটে আবার ঝটিকা অ্যাটাক করে দলটি। ফের দৃশ্যপটে এমবাপ্পে। এবার তাকে ফাউল করেন নিকোলাস ত্যাগলিয়াফিকো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.