Sylhet Today 24 PRINT

জাতীয় দলকে বিদায় জানালেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৮

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এর ঠিক পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার মাঝ মাঠের কাণ্ডারি হাভিয়ের মাশ্চেরানো।

‘এখন জাতীয় দলকে বিদায় জানানোর সময়। কোন একদিন হয়তো এই ছেলেগুলোই আর্জেন্টিনার হয়ে কিছু জয় করবে’, কান্নাভেজা কণ্ঠে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে বলেন মাশ্চেরানো।

২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মাচেরানোর। তারপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। দ্রুতই আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের হয়ে ১৪৬টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন বার্সেলোনার সাবেক এই তারকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.