স্পোর্টস ডেস্ক | ০১ জুলাই, ২০১৮
৬০ বছর আগে গড়া পেলের কীর্তি ছুঁয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে এ কীর্তি স্পর্শ করেন এ তিনি।
কিংবদন্তি ফুটবলার পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে একাধিক গোল করলেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। ৬৪তম মিনিটে মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেওয়ার চার মিনিট পর কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন পেলে। ম্যাচটি ব্রাজিল জেতে ব্রাজিলের ৫-২ ব্যবধানে। কিংবদন্তি এই ব্রাজিলিয়ান ফুটবলারের পাশে নিজের নামটা ওঠায় দারুণ খুশি ১৯ বছর বয়সী এমবাপ্পে।
আপ্লুত হয়ে এমবাপ্পে জানান, আমি আনন্দিত। পেলের মতো কিংবদন্তির সঙ্গে তুলনা হতে কার না ভালো লাগে! তবে পেলে অন্য এক উচ্চতার। তবু এমন কিছু অর্জন দিয়ে কিংবদন্তি খেলোয়াড়দের নামের পাশে বসতে তো ভালোই লাগে।’