Sylhet Today 24 PRINT

টাইব্রেকার মিস করায় প্রাণনাশের হুমকিতে ইয়ুর্গেনসেন

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ২-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ড্যানিশ স্ট্রাইকার নিকোলাই ইয়ুর্গেনসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ স্পট কিকটি নিয়ে গোল করতে ব্যর্থ হয়েছিলেন নিকোলাই।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই ইনস্টাগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে নিকোলাইকে।

তবে তার পাশে এসে দাঁড়িয়েছে সমর্থক ও ফুটবল ফেডারেশন। টুইটারে ড্যানিশ ফুটবল সংস্থা জানিয়েছে, ‘এসব বন্ধ হোক। আমাদের সমাজ মৃত্যুর হুমকি মেনে নেয় না। তা সে বিশ্বকাপের তারকাদের বিরুদ্ধেই হোক বা রাজনীতিবিদদের বিরুদ্ধে। এটা একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। বিষয়টি নিম্ন রুচিরও। পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে, যাতে এই পাগলামি বন্ধ হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.