Sylhet Today 24 PRINT

উরুগুয়েকে হারিয়ে শেষ চারে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে শেষ চারের প্রথম দল হিসেবে নাম লেখাল ফ্রান্স। শুক্রবার কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ১৯৯৮ বিশ্বকাপের শিরোপাধারীরা।

ফরাসিদের পক্ষে ডিফেন্ডার রাফায়েল ভারানে ও অ্যান্টোনি গ্রিজম্যান একটি করে গোল করেছেন।

কোয়ার্টার ফাইনাল পর্বে আজ দিনের অপর ম্যাচে রাত ১২টায় ব্রাজিল মুখোমুখি হবে বেলজিয়ামের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.