Sylhet Today 24 PRINT

ব্রাজিলের গোল, তবে নিজেদের জালে

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৮

কাজান অ্যারেনায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও বেলজিয়াম। হাইভোল্টেজের এ ম্যাচে ব্রাজিলের আত্মঘাতী গোলে এগিয়ে রয়েছে বেলজিয়াম।

১৩তম মিনিটে আত্মঘাতী গোলটি করেছেন ফার্নান্দিনহো। ডি ব্রুইনের কর্নার কিক থেকে হেড করতে লাফ দিয়েছিলেন ফার্নান্দিনহো। কিন্তু তিনি ঠিক মতো হেড করতে পারেননি। বল তার বাহুতে লেগে চলে যায় জালে।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হয়েছে ব্রাজিল ও বেলজিয়াম।

ম্যাচে এখন প্রথমার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে বেলজিয়াম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.