Sylhet Today 24 PRINT

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৮

কাজান অ্যারেনায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল ও বেলজিয়াম। হাইভোল্টেজের এ ম্যাচে ১৩তম ব্রাজিলের আত্মঘাতী গোলে প্রথম এগিয়ে যায় বেলজিয়াম। ১৮ মিনিট পর ডি ব্রুইনের গোলে ব্যবধান দ্বিগুণ করে বেলজিয়াম।

১৩তম মিনিটে আত্মঘাতী গোলটি করেছেন ফার্নান্দিনহো। ডি ব্রুইনের কর্নার কিক থেকে হেড করতে লাফ দিয়েছিলেন ফার্নান্দিনহো। কিন্তু তিনি ঠিক মতো হেড করতে পারেননি। বল তার বাহুতে লেগে চলে যায় জালে। এরপর ৩১ মিনিটে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। এবারের ব্যবধান বাড়ান ডি ব্রুইনি।

এতে ব্রাজিলের জালে দুই গোল দিয়ে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.