Sylhet Today 24 PRINT

ব্রাজিলের জন্য এটা খুবই খারাপ ফল: রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৮

চলতি রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় পর রোনালদো মনে করেন ব্রাজিলের জন্য এটা খুবই খারাপ ফল।

রোনালদো বলেন, আমরা নিজেদের মাঠে সেমি-ফাইনালে হেরেছিলাম। রাশিয়ায় কোয়ার্টার-ফাইনালে হারলাম…..। কিন্তু আমরা সেলেসাওদের কাছে বরাবরের মতো এবারও অনেক প্রত্যাশা করেছিলাম।

তবে আশা ভেঙে গেলেও কোচ তিতে দলের সঙ্গে থেকে যাবেন বলে প্রত্যাশা করছেন রোনালদো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি তিতে অবশ্যই থেকে যাবেন। তিনি চমৎকার কাজ করছেন। তাকে এই কাজ চালিয়ে যেতে হবে।

২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ এনে দেয়া রোনালদো দেশটির দৈনিক গ্লোবোকে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব না মেলার কথাও জানান।

শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় ব্রাজিলের। ২০১৪ সালে নিজেদের মাঠে হওয়া আসরের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল সেলেসাওরা।

ব্রাজিলের দুটি বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য বলেন, পরিকল্পনা সাজানোর সময় এখন। কেননা খারাপ না খেলা সত্ত্বেও এটা ভয়ঙ্কর ফল। জাতীয় দলের জন্য এটা খুবই খারাপ ফল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.