Sylhet Today 24 PRINT

ফিফার প্রচারণায় বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৮

বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনার ছবি প্রচার করেছে।

‘কখনোই ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা সত্ত্বেও বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ...’ এমন এক বাক্যের সঙ্গে ঢাকার ফুটবল উন্মাদনার ৪টি ছবি পোস্ট করেছে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি। ফিফার বিশ্বকাপ–সংক্রান্ত পোস্ট এই অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই দেওয়া হয়।

চারটি ছবির মধ্যে তিনটি ঢাকার পুরান ঢাকার গোল ফেস্টের ও একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.