Sylhet Today 24 PRINT

গোল্ডেন বুট হ্যারি কেনের

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৮

গোল্ডেন বুট জিতলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। রাশিয়া বিশ্বকাপে তিনিই সেরা গোলদাতা।

টুর্নামেন্টে ছয়টি গোল করেছেন তিনি। তার দল চতুর্থ অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে। ছয়টি গোলের মধ্যে হ্যারি কেনের একটি হ্যাটট্রিক রয়েছে।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে যায় ইংলিশরা।

হ্যারি কেনের পর ৪টি করে গোল নিয়ে গ্রিজমান সিলভার বুট ও বেলজিয়ামের রোমেলু লুকাকু ব্রোঞ্জ বুট পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.