Sylhet Today 24 PRINT

হেটমায়ারের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ২৭১

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৮

শিমরান হেটমায়ারের দুরন্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৭২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ২৭১ রান।

দলের পক্ষে শিমরান হেটমায়ার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ১২৫ রান। মাত্র ৯৩ বলের এ ইনিংসে মাত্র ৩টি চারের মার মারলেও ছক্কা হাঁকান ৭টি।

ওয়েস্ট ইন্ডিজের হোয়ে দ্বিতীয় সর্বোচ্চ রভমান পাওয়েল করেন ৪৪ রান।

বাংলাদেশের রুবেল হোসেন ৬১ রান খরচায় নেন ৩ উইকেট; দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান; এবং মাশরাফি ও মিরাজ নেন একটি করে উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.