Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টি দলে নেই গেইল

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৮

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওই ফর্মেটের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে।

ক্যারিবিয়দের ঘোষিত ১৩ সদস্যের দলে নেতৃত্বে থাকছে কার্লোস ব্র্যাথওয়েটের কাঁধে। ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কটরেল। আর চোট কাটিয়ে ফিরেছেন মারলন স্যামুয়েলস।

হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি স্যামুয়েলস। চোট থেকে সেরে আসন্ন লড়াইয়ে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছেন ৩৭ বছর বয়সী ব্যাটার। আর সদ্যসমাপ্ত গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় ব্যাট ও বল হাতে নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন ওয়ালটন ও কটরেল।

বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ভোর সাড়ে ৬টায় সেন্ট কিটসে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে দুদল। বাকি দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ ও ৫ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট, স্যামুয়েল বদ্রি, শেলটন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, আশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.