Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকা ১২ ওভারে ৮৪/৩

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকান ড্যাশিং ওপেনার এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরের পথ ধরালেন স্পিনার আরাফাত সানি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয় দ. আফ্রিকা। গত বিশ্বকাপে ভালো পারফরম্যান্স আর পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী টাইগাররা এবার প্রোটিয়া বধের মিশনে মাঠে নামছে।

এ ম্যাচে অবশ্য মাশরাফি বাহীনিকে সতর্ক হয়েই মাঠে নামতে হচ্ছে। কারণ ফতুল্লায় প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় সফরকারীরা। আর মাঠে নামার আগে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বের দলটিকেই ফেভারিট মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

১২ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান।

ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে সানি ফেরান দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে এবং পরে জেপি ডুমিনিকে। মাশরাফির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়া আগে ভিলিয়ার্স করেন ২ রান।

এরপর ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকার আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কককে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে দ্বিতীয় সাফল্য এনে দেন নাসির। চতুর্থ ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ডি কক করেন ১২ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দ.আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.