Sylhet Today 24 PRINT

যে কোনো ‘নো’ বলে 'ফ্রি' হিট

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন নিয়মে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।

রোববার (৫ জুলাই) মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে নতুন নিয়ম অনুযায়ী যে কোনো ‘নো’ বলে ‘ফ্রি হিট’র সুযোগ পাচ্ছেন ব্যাটসম্যান। এর আগে, কেবল বোলারের ওভারস্টেপিংয়ের (লাইন মিস) জন্য ‘নো’ বলে ‘ফ্রি হিট’র সুযোগ পেতেন ব্যাটসম্যান। 

‘নো’ বলের এই নতুন নিয়ম এক দিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচেও কার্যকর হবে।

এ সুবিধা ছাড়াও ওয়ানডে ম্যাচে আরও কিছু নতুন নিয়ম ‍চালু হয়েছে। এখন আর ব্যাটিং পাওয়ার প্লে থাকছে না। আর প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড়; পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.