Sylhet Today 24 PRINT

কায়সার হামিদ হাসপাতালে

স্পোর্টস ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৮

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পেটে ও বুকে ব্যথা অনুভূত হলে সেখানে ভর্তি হন তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

কায়সার হামিদ বাংলাদেশের ফুটবলে সেরা সময় কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৩ ও ১৯৯৬ সালে লিগ চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ক্লাবটির সদস্য ছিলেন তিনি। ১৯৮৯-১৯৯০ পর্যন্ত সাদা-কালোদের অধিনায়ক ছিলেন ৫৪ বছর বয়সী ফুটবলার।

ঢাকার পাশাপাশি ওপার বাংলার লিগও মাতিয়েছেন হামিদ। ১৯৮৭, ১৯৮৮,১৯৯০ ও ১৯৯১ সালে কলকাতা জায়ান্ট মোহামেডানের জার্সি গায়ে খেলেন তিনি। বয়ে আনেন দেশের জন্য সুনাম। স্বভাবজাত মিডফিল্ডার হলেও জাতীয় দলের হয়ে দীর্ঘদিন রক্ষণ সামলান তুখোড় সৈনিক। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে লাল দল এবং ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.