Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিং নিয়েছে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৫

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ সমতা আনার লক্ষ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুপুর একটায় মাঠে নামবে। টস জিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

স্বাগতিকরা প্রথম টি-টোয়েন্টিতে ভালো শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়াদের বিপক্ষে ৫২ রানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ভালো সুযোগ থাকার পরও আমরা প্রথম ম্যাচ হেরেছি। তবে আমি আশা করি পরের ম্যাচে (দ্বিতীয় ম্যাচে) দল ঘুরে দাঁড়াবে। 

প্রথম ম্যাচে মাত্র ৯৬ রানে অলআউট হওয়া মেনে নিতে পারছেন না দলের ক্রিকেটাররা।

দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা রাখতে প্রস্তুত মাশরাফি-সাকিব-মুশফিক-তামিমরা।

দু’দলের স্কোয়াড

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, সোহাগ গাজী/জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

দ.আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কেগিয়াসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.