Sylhet Today 24 PRINT

ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

স্পোর্টস ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৮

বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী সামিয়া শারমিন।

রোববার (২৬ আগস্ট) ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সামিয়া শারমিনের বড় ভাই মোজাম্মেল কবির।

২০১২ সালের ২৮ অক্টোবর মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে তার আপন খালাত বোন সামিয়া শারমিন সামিয়ার বিয়ে হয়। বিয়ের পূর্বে খালাত বোন সামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিক পরিবেশে কন্যার নিজ বাসায় বরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, নাসির হোসেন, আরাফাত সানি, সাব্বির রহমান, মোহাম্মদ শহীদের উপর নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.