Sylhet Today 24 PRINT

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৮

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্যে মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম এবং কক্সবাজারে বসবে এবারের আসর।

এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) ব্যানারে হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান অংশ নেবে। থাকবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য ১৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে। আগামী ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনুশীলন। এরপর ঘোষণা করা হবে মূল একাদশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
ওপেনার: প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম।

মিডল অডার: পারভেজ হোসাইন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটওয়ারি, আকবর আলী।

স্পিনার: রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব।

অলরাউন্ডার: শাহাদাত হোসাইন দিপু, রিশাদ হোসাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরণ্য, তানজিল হোসাইন সাকিব।

পেসার: রয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আবদুল্লাহিল গালিব, শাহীন আলম, মেহেদী হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.