Sylhet Today 24 PRINT

লুকা মদ্রিচ উয়েফার বর্ষসেরা নির্বাচিত

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে টপকে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লুকা মদ্রিচ।

বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়।

উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে নির্বাচন করা হয় বিজয়ীকে।

পুরস্কারটি সর্বোচ্চ তিনবার জিতেছেন রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার জিতেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে রিয়ালের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল মদ্রিচের। মাদ্রিদের ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেন তিনি।

আর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। জিতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.