Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সময়সূচীতে আরেক দফা পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক  |  ০৮ জুলাই, ২০১৫

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে ম্যাচের সময়সূচীতে আরেক দফা পরিবর্তন আনা হলো। এই নিয়ে তৃতীয় দফা পরিবর্তন করা হলো সময়সূচী। দর্শকদের কথা মাথায় রেখেই এবার সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ ভারত সিরিজে রমযানের কথা মাথায় রেখে দুপুর ৩ টা থেকে ম্যাচগুলো শুরু হলেও এই সিরিজে তা নির্ধারণ করা ছিল দুপুর ২টা ৩০ এ। এরপরই তা পরিবর্তন করে বেলা ১২টায় নেওয়া হয়। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ১টায় শুরু করে পর্যাপ্ত দর্শক টানতে ব্যর্থ হওয়ায় আবারো বদলানো হয়েছে সুময়সূচী। ফিরে যাওয়া হয়েছে ভারত সিরিজের সেই দুপুর ৩টাতেই!

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৫ তারিখে। প্রথম দুইটি ম্যাচ ঢাকায় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.