Sylhet Today 24 PRINT

ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

স্পোর্টস ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। অস্ট্রেলিয়ার জন মিলম্যানের কাছে হেরে বিদায় নেন তিনি।

মঙ্গলবার ৩৭ বছর বয়সী ফেদেরারের সাড়ে তিন ঘন্টার লড়াইয়ের পর ফ্ল্যাশিং মিডোতে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেষ্টা থেমেছে। মিলম্যান ম্যাচ জেতেন ৩-৬, ৭-৫, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) গেইমে।

৩৩ মিনিটে প্রথম সেট জিতে ভালোই শুরু করেন ফেদেরার। দ্বিতীয় সেটেই ছন্দ পতনের শুরু। তৃতীয় ও চতুর্থ সেট টাইব্রেকে গড়ালেও শেষরক্ষা হয়নি।

বুধবার নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন মিলম্যান।

রজার ফেদেরার প্রথমবারের মতো হারলেন র‍্যাঙ্কিংয়ে ৫০ এর বাইরে থাকা কোনো খেলোয়াড়ের কাছে।

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন ফেদেরার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.