Sylhet Today 24 PRINT

সেমিফাইনালের লক্ষে মাঠে নামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয় ম্যাচটি।

হাই ভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশ জিতলে বা ড্র করলে পৌঁছে যাবে সেমিফাইনালে। এ ক্ষেত্রে হারলে পড়তে হবে সমীকরণের হিসেবে। আর আগের দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে একটি করে গোল করেছেন হাসান বশির, মোহাম্মদ রিয়াজ ও ফাহিম আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড
শহিদুল আলম, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশাহ, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান ও মাশুক মিয়া জনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.