Sylhet Today 24 PRINT

দ্বিশতকের দ্বারপ্রান্তে মাশরাফি ও সাকিব

স্পোর্টস ডেস্ক |  ১০ জুলাই, ২০১৫

অধিনায়ক আর সহ-অধিনায়ক। ক্রিকেটের ‘ক’ও যারা জানেন, নিশ্চয়ই বুঝে ফেলেছেন কাদের কথা বলা হচ্ছে। হ্যা, তারা হলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

শুক্রবার বেলা তিনটায় যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তখন একটা লড়াই চলবে এই দু’জনের মধ্যেও। আর সেই লড়াইয়ে যেই জিতুক না কেন, উপকৃত হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এবার না হয় একটু ভেঙে বলি, বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা ওয়ানডের দু’শো উইকেটের ক্লাবে নাম লেখানোর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে আছেন। সাকিবের উইকেট সংখ্যা এখন ১৯৮, আর মাশরাফির ১৯৭।

এর আগে মাত্র একজন বাংলাদেশি বোলারই কেবল এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। তিনি হলেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে রাজ্জাকের উইকেট সংখ্যা হল ২০৭।

মজার ব্যাপার হল, উইকেটের দিক থেকে সাকিব যেমন মাশরাফির থেকে ‘এক’ এগিয়ে, তেমনি ম্যাচ খেলার দিক থেকেও তার এই এগিয়ে থাকার সংখ্যা হল ‘এক। সাকিব ও মাশরাফি যথাক্রমে ১৫৩ ও ১৫২ টি করে ৫০ ওভারের ম্যাচ খেলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.