স্পোর্টস ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৮
মরুর শহর দুবাইয়ে আজ (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পাশাপাশি এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে অনলাইনেও।
অনলাইনে সরাসরি এশিয়া কাপের ম্যাচ দেখা যাবে র্যাবিটহোল বিডি (youtu.be/U6yck2NOd14) নামের ইউটিউব চ্যানেলে।
এছাড়া র্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামের অ্যাপটি ডাউনলোড করে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের খেলাগুলো।
এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।
এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ও দুরদর্শনের পর্দায়ও এশিয়া কাপের সব ম্যাচগুলো দেখাতে পাবেন ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরা।
এছাড়াও নেপাল, মালদ্বীপ, ভুটানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস।
যুক্তরাজ্যে দায়িত্ব পেয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভিতে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।
মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এবারের আসরের খেলাগুলো সম্প্রচার করবে।